ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর, উন্নয়ন প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১২:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

আগামীকাল সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন দাবিগুলো নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে এমন আশায় আছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলার বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

দুপুরের পর বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন বলেও জানা গেছে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা রয়েছে ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ, বরিশালে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের মতো প্রকল্পগুলোর বিষয়ে সরকারের সুস্পষ্ট ঘোষণা।

সফরকে সফল করতে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন জানান, নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর, উন্নয়ন প্রত্যাশা

আপলোড সময় : ১২:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬