শিরোনাম :
টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত বন্য হাতির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ০২:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া একটি বন্য মা হাতির মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল ১০টার দিকে হাতিটি মারা যায়। এর আগে শনিবার বিকেল ৩টার দিকে টেকনাফ সদর বিটের শিয়াইল্যা ঘোনা এলাকায় হাতিটি আহত হয়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, আহত হাতিটি চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে, আহত হাতিটির বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে নজরে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী বন বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো হাতিটির চিকিৎসা কার্যক্রম শুরু করে।
এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন মুখপাত্র।























