ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশালে সেনাবাহিনীর মহড়া পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৩:০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন।

আজ সোমবার (১৩ জুলাই ২০২৬) বেলা সাড়ে ১১টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর মহড়াস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি সেনাসদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি ঘুরে ঘুরে দেখেন।

মহড়া চলাকালে প্রধানমন্ত্রী দুর্গম ও ঘন জঙ্গলের ভেতরে সেনাসদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তাকে মহড়ার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।

প্রধানমন্ত্রী শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি-ড্রোন সিস্টেমের কার্যক্রমও প্রত্যক্ষ করেন। তিনি সেনাসদস্যদের সঙ্গে আন্তরিকভাবে মিশে যান এবং তাদের খোঁজ-খবর নেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের জন্য যুদ্ধক্ষেত্রের পরিবেশে প্রস্তুত করা খাবার গ্রহণ করেন। পরে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্যে সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থার কথা উল্লেখ করেন এবং পেশাদার প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশালে সেনাবাহিনীর মহড়া পরিদর্শন

আপলোড সময় : ০৩:০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬