ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৬:১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন। এ সময় তিনি সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের রান্না করা দুপুরের খাবার খান।

প্রধানমন্ত্রী মহড়ার বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করেন এবং দুর্গম জঙ্গলে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, কৌশলগত চলাচল, আক্রমণ ও প্রতিরক্ষার অনুশীলন দেখেন। সেনা কর্মকর্তারা মহড়ার উদ্দেশ্য ও প্রস্তুতি সম্পর্কে তাকে বিস্তারিত ব্রিফ করেন।

তিনি শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিহত করতে ব্যবহৃত অ্যান্টি-ড্রোন মাল্টি-ব্যারেল সিস্টেমের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। এ সময় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কার্যকারিতা সম্পর্কে তাকে অবহিত করা হয়।

প্রধানমন্ত্রী সেনাসদস্যদের উদ্দেশে বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি মানুষের গভীর আস্থা রয়েছে।’ তিনি আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তির ব্যবহার বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

পরিদর্শনের সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপলোড সময় : ০৬:১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬