ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের খোঁজখবর নিলেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এমপি

মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ১০:১১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ২৪৫ বার পড়া হয়েছে

জুলাই ছাত্র আন্দোলনে নিহত শহীদ নাসিব হাসান রিয়ান ও শহীদ নাদিমুল হাসান এলেমের কবর জিয়ারত করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এমপি।

শুক্রবার তিনি দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা কবরস্থান ও কালিগঞ্জ কবরস্থানে গিয়ে মরহুমদের কবর জিয়ারত করেন, তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পরে তিনি জুলাই আন্দোলনের আরেক শহীদ সায়েমের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি মো. পাভেল মোল্লাসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কেরানীগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের খোঁজখবর নিলেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এমপি

আপলোড সময় : ১০:১১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬