ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির কঠোর শাস্তির আশ্বাসের পরও আন্দোলনকারীদের অবস্থান অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১২:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নফাঁস কেলেঙ্কারি ও শিক্ষাব্যবস্থায় সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ অব্যাহত রয়েছে। সম্প্রতি আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে মোদি দেশের যুবকদের উদ্দেশে প্রশ্নফাঁসে জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস দেন। তিনি এক্সে প্রকাশিত পোস্টে লেখেন, "আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়।" তিনি জানান, প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে সরকার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

মোদি বলেন, "প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি।" তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, "শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় আমাদের ধারাবাহিক পদক্ষেপের এটি একটি অংশ। যারা আমাদের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।"

মোদি ঘোষণার পর ককরোচ জনতা পার্টি (সিজেপি) আবারও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছে। সংগঠনটি এক্সে একটি পোস্টে লিখেছে, "ধর্মেন্দ্র প্রধানকে অবশ্যই পদত্যাগ করতে হবে।"

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোদির কঠোর শাস্তির আশ্বাসের পরও আন্দোলনকারীদের অবস্থান অপরিবর্তিত

আপলোড সময় : ১২:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬