ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে গৃহকর্মীসহ ৩ জনের গলা কাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৫:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীসহ তিনজনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল ৪টায় সিলেট নগরীর মিতালী আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে রয়েছেন আব্দুস সাত্তার মিয়া (৮৫), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৫) এবং গৃহকর্মী তাহমিনা বেগম (২৭)। নিহত দম্পতির ছেলে-মেয়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

স্থানীয়রা জানান, আব্দুস সাত্তার মিয়া মিতালী আবাসিক এলাকার প্রথম বাসিন্দা। তিনি দীর্ঘ ৫০-৬০ বছর ধরে এলাকায় বসবাস করছেন এবং তার সাথে কারো দ্বন্দ্ব হয়নি। এই হত্যাকাণ্ডের ঘটনায় মিতালী আবাসিক এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, নিহত আব্দুস সাত্তার মিয়ার একাধিক বাসা রয়েছে এবং তার ছেলে আমেরিকা থেকে দেশে আসার সুবাদে বাসার রং করাচ্ছিলেন। ঘটনার দিন সকালে রং মিস্ত্রি বাসার নিচে আসার পর উপরের তলা থেকে রক্ত ঝরে পড়তে দেখে স্থানীয়দের ডাকেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর বিষয়টি জানাজানি হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে এসএমপি’র কমিশনার টিম গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ডাকাতির সম্ভাবনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে সিসি ফুটেজ না থাকায় তথ্য উদঘাটনে কিছু সময় লাগতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিলেটে গৃহকর্মীসহ ৩ জনের গলা কাটা লাশ উদ্ধার

আপলোড সময় : ০৫:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬