ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনে ব্যবহার হচ্ছে না সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৯:২৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • / ৯৪৩ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
রোববার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাশেদা সুলতানা বলেন, নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারে আইনি বাধ্যবাধকতা নেই, তাই ক্যামেরা ব্যবহারে বাধ্য নয় কমিশন।
দ্বাদশ জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের জন্য ২৭০ কোটি টাকার প্রকল্প প্রস্তুত করে ইসির সংশ্লিষ্ট শাখা। ইভিএমের পর ভোটকেন্দ্রে এ প্রকল্প থেকেও সরে এলো ইসি। ফলে আগামী জাতীয় নির্বাচনে আর ব্যবহার হচ্ছে না সিসি ক্যামেরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় নির্বাচনে ব্যবহার হচ্ছে না সিসি ক্যামেরা

আপলোড সময় : ০৯:২৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩