খানসামায় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৭:৫৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ২৫৬ বার পড়া হয়েছে
দিনাজপুরের খানসামা উপজেলায় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) পাকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
খানসামা উপজেলার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮), খানসামা উপজেলা শাখার উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আহমেদ উল্লাহর সভাপতিত্বে ও রসিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির জেলা সভাপতি মো. আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এ.টি.এম. মিরাজ আলী হায়দার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার হোসনে মোবারক আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা আহম্মেদ শাহ,সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুর জামান সহ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আহম্মেদ উল্লাহ বলেন, শিক্ষক সমাজের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইফতারের আগে দেশ, জাতি,শিক্ষক ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

























