ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার বেড়ায় কুকুরের কামড়ে ২৮ জন আহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০২:২৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ২০৬ বার পড়া হয়েছে

পাবনার বেড়া পৌর এলাকায় দুই দিনে কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ ২৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একটি কুকুরই একে একে তিনটি মহল্লার ১৬ জনকে কামড়িয়েছে। বাকি ১২ জন পৃথক কয়েকটি কুকুরের আক্রমণের শিকার হয়েছেন। এ ঘটনায় পৌর এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে বনগ্রাম মহল্লায় রাইয়ান (৮) নামের এক শিশুকে একটি কুকুর কামড় দেয়। কুকুরের কামড়ে তার পায়ের মাংস উঠে যায়। এরপর কুকুরটি বনগ্রাম থেকে পৌর এলাকার আরও দুটি মহল্লায় গিয়ে একের পর এক মানুষকে আক্রমণ করতে থাকে।

৩০ আগস্ট সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুকুরটির আক্রমণে বনগ্রাম, চকপাড়া ও সওদাগরপাড়া মহল্লায় ১৬ জন আহত হন। আহতদের মধ্যে শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন। ৩১ আগস্ট সকাল থেকে বেড়া পৌর এলাকার সানিলা মহল্লার মো. শুভ (৫), দক্ষিণপাড়া মহল্লার আব্দুল কাদের (৫৫) এবং অন্যান্য এলাকার রাবেয়া (৪০), তধুরী (৭), আরজু (২৭), আলেয়া (৬৫) ও হামিদা (৫০) পৃথক কুকুরের কামড়ে আহত হয়েছেন।

আহতদের স্বজনেরা দ্রুত তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা যায়, কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। প্রথমে তাদের ক্ষতস্থান ভালোভাবে পরিষ্কার করা হয়। পরে প্রয়োজন অনুযায়ী প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। তবে রাইয়ানের পায়ের ক্ষত তুলনামূলক গুরুতর হওয়ায় তাকে বিশেষভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, একই কুকুরের ধারাবাহিক আক্রমণ এবং অন্যান্য কুকুরের কামড়ে পৌর এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত কুকুরগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার বেড়ায় কুকুরের কামড়ে ২৮ জন আহত

আপলোড সময় : ০২:২৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬