বাংলাদেশ ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৮:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম, আদর্শ ও মানবতার প্রতি তাঁর অবদান নিয়ে আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে মহানবী (সা.)-এর জীবনাদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুল হক (অব.)। অনুষ্ঠানে সোসিওলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম. এম. এনামুল আজিজ, গণিত বিভাগের চেয়ারম্যান ড. উম্মে কুলসুম সুমা এবং আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান স্থপতি শেখ ইতমাম সৌদ উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস ও ইকোনোমিক্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ এবং সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ সাদিক ইকবাল। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন আইন বিভাগের শিক্ষার্থী ইমাম হাসান জুয়েল ও সোসিওলজি বিভাগের রিফাত হাওলাদার।
বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।















