ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পপির বক্তব্যে বাপ্পারাজের মন্তব্য, ‘ইবাদত বেকারদের জন্য না’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৪:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ২০৬ বার পড়া হয়েছে

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি সম্প্রতি অভিনয়জীবন ও ব্যক্তিজীবন নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের প্রেক্ষিতে অভিনেতা বাপ্পারাজ সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন, ‘যখন ইনকাম করা হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’

বাপ্পারাজের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও তিনি পপির নাম উল্লেখ করেননি, তবে মন্তব্যের ধরন দেখে অনেকেই এটিকে পপির বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে মনে করছেন।

পপি তার ভিডিও বার্তায় অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কারণ ও বর্তমান ভাবনা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমি সব কিছু থেকে দূরে চলে গেছি। মানুষ কত দিনই বাঁচে! যে কয়দিন বাঁচি, সুন্দরভাবে বাঁচতে চাই।’

পপির অতীত নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি জানান, পরিবারের প্রয়োজনেই অভিনয়ে আসতে হয়েছিল এবং কাজ করতে গিয়ে অনেক গালি শুনেছেন। তিনি বলেন, ‘পরিবারের কারণে কাজ করতে গিয়ে যতটা গালি খেয়েছি, যতটা পাপ কামিয়েছি সবকিছু মুছে সুন্দরভাবে মরতে চাই।’

১৯৯৭ সালে ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন পপি। নব্বইয়ের দশকের শেষভাগে তিনি ঢাকাই চলচ্চিত্রে একটি আলাদা অবস্থান তৈরি করেন। তবে বর্তমানে তিনি অভিনয়ের আলো থেকে অনেকটাই দূরে রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পপির বক্তব্যে বাপ্পারাজের মন্তব্য, ‘ইবাদত বেকারদের জন্য না’

আপলোড সময় : ০৪:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬