“মুখোশের আড়ালে”
- আপলোড সময় : ১০:৪৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / ২২০ বার পড়া হয়েছে
যাকে ভাবি বন্ধু, সেই দেয় পিছন দিয়ে আঘাত,
সামনে তার হাসি, ভেতরে লুকানো বিষাক্ত কথার প্রপাত।
কত শত রূপ তার, ভালোবাসার অভিনয়,
বিশ্বাসের দেয়ালে আঁকে মিথ্যার রঙিন ক্ষয়।
দিন শেষে যখন স্বার্থ মেটে নিজের মতো করে,
তখনই প্রকাশ পায় আসল মুখ, নির্দয় ভঙ্গিমায় ঘোরে।
যে হাতটা ধরেছিল একদিন আশ্বাস দিয়ে,
সেই হাতই আজ ঠেলে দেয় অন্ধকারের দিকে।
আশেপাশে যাদের বলেছি আপন, ভেবেছি আপনজন,
তারাই এখন গীবতের আসরে তোলে আমারই গল্পের আয়োজন।
নীরব আমি, শুনি শুধু মিথ্যের বিষণ্ণ সুর,
হৃদয়ের ভাঙা শব্দে জমে ওঠে অশ্রুর নীরব নূর।
শূন্য এই মন, অনুভূতিহীন ক্লান্ত এক পথিক,
প্রশ্ন করে নিজেকেই, ছিলাম কি তবে এতটাই অদৃষ্টের দিক?
কার জন্য দিয়েছিলাম এতটা সময়, এতটা ভালোবাসা?
শেষে কেন পেলাম শুধু বিশ্বাসঘাতকতার ভাষা?
অসময়ে পাশে দাঁড়ানো কি তবে অপরাধ ছিল?
নাকি হৃদয় দিয়ে ভালোবাসাই আমার ভুল ছিল?
আজ আর কিছু চাই না, শুধু শিখেছি একটা পাঠ,
সবাই বন্ধু নয়, কিছু মানুষ শুধু পরে মুখোশের ঠাঁট।
লেখক: জাহেদুল ইসলাম (ওয়াজিদ)

























