৩০টি রোজা শেষে এলো খুশির ঈদ,
আনন্দে ভরে উঠুক সকল মুমিনের হৃদ।
ভোরের আলো ফুটে উঠুক সবার মুখে হাসি,
কাঁধে কাঁধ রেখে যাব ঈদগাহের পথে ভাসি।
নামাজ শেষে কোলাকুলি, “ঈদ মোবারক” বাণী,
ভালোবাসায় ভরে উঠুক এই দুনিয়ার প্রাণই।
বাড়ি ফিরে পরবো সবাই নতুন জামা-কাপড়,
মায়ের হাতে মিষ্টিমুখ—ভালোবাসার ছোঁয়া ঘর।
পরিবারের সবার কাছে করবো সালাম দিয়ে,
দোয়ার ছায়া থাকুক মাথায় জীবনভর বয়ে।
হাসিমুখে কাটুক দিন, আনন্দে ভরা প্রাণ,
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে অবিরাম।
বন্ধুরা সব একসাথে বের হবো দাওয়াতে,
প্রতিটি ঘর ভরে উঠুক ঈদের আনন্দে ভালোবাসার মায়াতে
লেখক: জাহিদুল ইসলাম (ওয়াজিদ)