ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের কিছু এলাকায় রবিবার ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

  • আপলোড সময় : ০৬:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ২০৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বেশকিছু এলাকায় রবিবার (২৮ জুন) সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের স্থানান্তর কাজের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সা‌সেক প্রক‌ল্পের আওতায় ঢাকা-‌সি‌লেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রুপগঞ্জের গোলাকান্দাইল মোড় এলাকায় গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে।

রবিবার সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জের ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, আশপাশের এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের কিছু এলাকায় রবিবার ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

আপলোড সময় : ০৬:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬