ভারত-পাকিস্তানের লড়াই আজ, সরাসরি সম্প্রচার কোথায় দেখবেন
- আপলোড সময় : ০৪:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
ক্রিকেটের চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান আজ মুখোমুখি হচ্ছে। চলমান ২০২৬ সালের নারী এশিয়া কাপে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
ভারত এবারের আসরে ফেভারিট হিসেবে শুরু করেছে এবং ইতোমধ্যেই থাইল্যান্ড ও হংকংকে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। তারা আজও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে জয় ধরে রাখতে চায়।
অন্যদিকে, পাকিস্তানও শেষ চারের পথে আরও মসৃণ রাস্তা তৈরি করতে চায়। তবে পরিসংখ্যান বলছে, এশিয়া কাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সাফল্য খুবই সীমিত।
নারী এশিয়া কাপের ইতিহাসে দুই দলের মধ্যে সাতবার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত জিতেছে ছয়বার। পাকিস্তানের একমাত্র জয় এসেছে ২০২২ সালে সিলেটে।
ম্যাচটি ভারতীয় সময় রাত ৮টায় শুরু হবে। সরাসরি সম্প্রচার দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে এবং অনলাইনে সোনিলিভ অ্যাপে।

























