সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
- আপলোড সময় : ০৬:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের সঙ্গে দেখা করেছেন। তারা একসঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে সময় কাটিয়েছেন।
শাবনূর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি শেয়ার করে জানান, গতকাল সিডনিতে তার ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে তাসকিনের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়েছিল। তিনি এই মুহূর্তকে আনন্দঘন বলে উল্লেখ করেছেন।
শাবনূর তাসকিন ও তার পরিবারকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম।’
তিনি তাসকিনের ক্রিকেটীয় সাফল্যের প্রশংসা করে বলেন, ‘তুমি আমাদের দেশের গর্ব ও এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও অনেক সাফল্য কামনা করি।’
শাবনূরের এই বক্তব্যের পর তাসকিনের সঙ্গে তার পারিবারিক সময় কাটানোর বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
























