বিশ্বকাপ জয়ের আশা প্রকাশ করলেন ইয়ামাল
- আপলোড সময় : ০৩:৩৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
স্পেনের উঠতি ফুটবল তারকা লামিন ইয়ামাল বিশ্বকাপ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। ১৮ বছর বয়সী এই বার্সেলোনা খেলোয়াড় বলেন, "আমার মনে হচ্ছে এবার বিশ্বকাপটা আমরাই (স্পেন) জিততে যাচ্ছি।" ইয়ামাল গোল ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে তার স্বপ্নের কথা তুলে ধরেন।
ইয়ামাল জানান, "যখন প্রতিযোগিতা শুরু হয়েছে, আমার মনে হয়েছে আমি জিতব। এটি এখনও আমার মাথায় আছে। মনে হচ্ছে আমিই বিশ্বকাপ জিততে যাচ্ছি।" স্পেনকে বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে এবং ইয়ামালের এই আত্মবিশ্বাসী মন্তব্য তা প্রতিফলিত করে।
চলমান বিশ্বকাপে ফ্রান্সও দুর্দান্ত ফর্মে রয়েছে এবং সেমিফাইনালে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইয়ামাল ফ্রান্সের শক্তি নিয়ে চিন্তিত নন। তিনি বলেন, "ইউরোর পর থেকে তারা আমাদের হারাতে পারেনি। তাই তারা আমাদের চেয়ে ভালো বা সেরা অবস্থানে থাকতে পারে না।"
এছাড়া, ইয়ামাল ফ্রান্সের খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, "অবশ্যই ফ্রান্স দারুণ ফর্মে আছে এবং খুব উচ্চমানের ফুটবল খেলছে। তাদের দলে চমৎকার সব খেলোয়াড় আছে। তবে তারা অন্য সবার চেয়ে ভালো অবস্থানে আছে, এমনটা আমি ভাবি না।"























