ইয়াং হেল্প হিউম্যান বিডি পরিবার কর্তৃক ইফতার আয়োজন অনুষ্ঠিত
- আপলোড সময় : ০১:৩৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / ৪৯৫ বার পড়া হয়েছে
ইয়াং হেল্প হিউম্যান বিডি পরিবার কর্তৃক ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়।
সোমবার ( ২৪ মার্চ ) ইয়াং হেল্প হিউম্যান বিডি’র সার্বিক বাস্তবায়নে ও ইয়াং হেল্প হিউম্যান বিডি পরিবার দেশ ও প্রবাসের সকল দাতা এবং সংশ্লিষ্ট সদস্যদের জন্যে দোয়া ও ১০০অধিক রোজাদারের জন্য সেনবাগ দক্ষিণ বাজারে মিফতাহুল কুরআন মাদরাসায় ইফতার এর আয়োজন করেছে।
এসময় ইয়াং হেল্প হিউম্যান বিডি’র পরিচালক মোঃ রফিকুল ইসলাম রবি জানান, ইয়াং হেল্প হিউম্যান বিডি’র নিয়মিত দাতা সদস্য আমেরিকা প্রবাসী আজমল হোসেন টিটু ও উনার পরিবারের সকল সদস্যদের জন্যে হালাল রিজিক ও প্রবাসে বেশ কিছু সমস্যায় সম্মুখীন হয়ে আছেন, আল্লাহ পাক রাব্বুল আলামীন যেনো টিটু ভাই সহ উনার পরিবারের সদস্যদের সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত, ইয়াং হেল্প হিউম্যান বিডি এর নিয়মিত দাতা সদস্য অস্ট্রেলিয়া প্রবাসী মরহুম ড. কবির উল্যাহ এর রুহের মাগফেরাত কামনা ও উনার পরিবারের সকল সদস্যদের সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ পাক রাব্বুল আলামীন যেনো হেফাজত,
তার পাশাপাশি আমাদের দেশ ও প্রবাসের সকল দাতা সদস্যদের কামাই রুজিতে বরকত দান করেন, তাদের উপর সবধরনের বিপদ আপদ থেকে আল্লাহ পাক রাব্বুল আলামীন তাদেরকে হেফাজত, ইয়াং হেল্প হিউম্যান বিডি’র সকল পরিচালক ও সদস্যদের কেও আল্লাহ পাক রাব্বুল আলামীন সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন এই দোয়ার মধ্য দিয়ে মোনাজাত করা হয়েছে।

















