জন্মদিনে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত ছাত্রদল নেতা পাভেল মোল্লা
- আপলোড সময় : ১১:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ৮৮৬ বার পড়া হয়েছে
জন্মদিনে নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী-প্রিয়জনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা। ফুলেল শুভেচ্ছা, মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে মিলাদ, জন্মদিন উপলক্ষে এতিম বাচ্চাদের মাঝে ক্রিকেট বল, ব্যাট,ফুটবল খেলনা সামগ্রী বিতরণ ও নেতাকর্মীরা কেক কেটে আনন্দ উচ্ছ্বাসের মধ্যদিয়ে পালন করেন তার জন্মদিন। ২৫মে ছিল ছাত্রদল নেতা পাভেল মোল্লার জন্মদিন। রাত ১২ টার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক,মুঠো ফোনে দেশের বিভিন্ন স্থান থেকে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বন্ধু-বান্ধবরাও শুভেচ্ছা জানিয়েছেন । জন্মদিন উপলক্ষে
নেতাকর্মীদের উদ্যোগে শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মাহফিল আয়োজন করা হয়। ঢাকার জেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদল, যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একে একে সকলেই ফুল দিয়ে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন।
জন্মদিন উপলক্ষে ছাত্রনেতা মোহাম্মদ খলিল মিয়া বলেন, বলিষ্ঠ কণ্ঠস্বর, আপোষহীন সংগ্রামী নেতা ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা ভাইয়ের জন্মদিন উপলক্ষে কেরানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুলের শুভেচ্ছা জানা সর্বস্তরে নেতাকর্মীরা। একের পর এক ফুল দিয়ে ও শুভেচ্ছা জানিয়ে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ।
ছাত্রদল নেতা পাভেল মোল্লা বলেন, দলের প্রতিটি স্তরের নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে, কেক কেটে ও ফুলের শুভেচ্ছা জানিয়ে জন্মদিন উদযাপন করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। সকল নেতাকর্মীদের ভালোবাসার সিক্ত হয়েছে। এটি আমার সবচেয়ে বড় পাওয়া। দীর্ঘ ১৭ বছর আন্দোলনের সংগ্রামে মাঠেই ব্যস্ত ছিলাম। দীর্ঘ বছর পর নেতাকর্মীদের নিয়ে জন্মদিন উদযাপন করতে পেরেছি এটাই ছিলো সবচেয়েও আনন্দে বিষয়। সকলে আমার জন্য দোয়া করবেন। যাতে সব সময় দেশের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি।






















