শাহ্জাদা সৈয়দ মসিউদ্দৌলা হায়দার শাহ্সাহেবের ইন্তেকাল
- আপলোড সময় : ০৪:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / ৪৪৩ বার পড়া হয়েছে
গাজীপুর সিটিকর্পোরেশনের টঙ্গী পাগার এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী হায়দারী দরবার শরীফ এর হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আবু সাঈদ হায়দার শাহ্সাহেব (ক:) প্রকাশ বাবা হায়দারী কেবলা কা’বার ৭ম পুত্র ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কর কর্মকর্তা শাহ্জাদা সৈয়দ মসিউদ্দৌলা হায়দার শাহ্সাহেব নিজ বাড়িতে ১৬ ই জুন রাত ১০.৩০ ঘটিকায় ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
পরিবারিক সুত্রে জানা যায়, শাহ্জাদা সৈয়দ মসিউদ্দৌলা হায়দার শাহ্সাহেব হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, আওলাদে রাসুল (সাঃ), গাউসে মোকাররম, কুৎবে দাওরান, মোজাদ্দেদ-এ-জামান হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আবু সাঈদ হায়দার শাহ্সাহেব (ক:) প্রকাশ- বাবা হায়দারী কেবলা কা’বার ঔরসজাত পুত্র মহান অলিয়ে কামেল, ত্বরিকা-এ-হায়দারীর নিশান বরদার, হায়দারী দরবার শরীফের গদীনশীন মুর্শিদ কেবলা, গাউসে জামান, হযরত মাওলানা শাহ্সুফি আলহাজ্ব সৈয়দ আবু রাজ্জাক হায়দার শাহ্সাহেব ও গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন দফতরের কর্মকর্তা,কর্মচারীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ঐতিয্যবাহী হায়দারী দরবার শরীফের সাজ্জাদাহনশীন আওলাদে রাসুল (সাঃ), হযরত ডাঃ মাওলানা শাহ্সুফি আলহাজ্ব সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার শাহ্সাহেব বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। তিনি একজন সৎ, নির্লোভ ও আদর্শবান ছিলেন। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে গেছেন। তিনি আমাদের মাঝে আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবেন। তিনি আরোও বলেন, তার জানাজার নামাজ ১৭ জুন( মঙ্গলবার) বাদ মাগরিব পাগাড় শাহ্সাহেব বাড়ী হায়দারী দরবার শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। তার জানাযায় অংশগ্রহন করে দোয়া করার জন্য সকলের নিকট অনুরোধ করছি।
পাগার শাহ সাহেববাড়ী হায়দারী দরবার শরীফ জামে মসজিদের সন্মানিত খতিব মাওলানা আবু তালহা তারীফ বলেন, আমার জানামতে তিনি একজন ভালো মনের মানুষ ছিলেন, আলেমদের পক্ষে সর্বদা কাজ করেছেন, সর্বদা মসজিদের খোজখবর রাখতেন, আমি শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা এবং তার রূহের মাগফিরাত কামনা করছি।
উল্লেখ্য, সৈয়দ মসিউদ্দৌলা হায়দার শাহ্সাহেব ১৯৬৪ সালের নভেম্বর মাসের ১ তারিখে জন্মগ্রহন করেন।























