ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ২৫৩ শিক্ষার্থীর কৃতিত্বপূর্ণ সাফল্য

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৫:৫০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১৮ বার পড়া হয়েছে

২০২৫ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা মহানগরীর প্রশাসনিক থানাভিত্তিক কোটায় ২৫৩ জন বৃত্তি নিয়ে প্রতিষ্ঠানটি ৩য় স্থান অর্জন করেছে। এর মধ্যে ৮৫ জন ট্যালেন্টপুল বা মেধাবৃত্তি এবং ১৬৮ জন সাধারণ বৃত্তি অর্জন করেছে।

জুনিয়র বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়-এই পাঁচটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২৮ ডিসেম্বর সারা দেশে একযোগে ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয় এবং মোট তিন লাখ ৬১ হাজার ৪৮০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট ৬৮ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় ৪৬ হাজার ২০০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে, যার মধ্যে ১৪ হাজার ৭০০ জন মেধাবৃত্তি এবং ৩১ হাজার ৫০০ জন সাধারণ বৃত্তি পেয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২২ হাজার ৩৬০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০৮ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দুই বছর মেয়াদে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

ফলাফল প্রকাশের পর সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের সভাপতি ও ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা এবং প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানান। প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, এই সাফল্য আমাদের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ২৫৩ শিক্ষার্থীর কৃতিত্বপূর্ণ সাফল্য

আপলোড সময় : ০৫:৫০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬