ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৯:০০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / ২২৭ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষে ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ প্রতিষ্ঠানটির স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল ওমর ফারুকের পরিচালনায় আয়োজিত এ ইফতার মাহফিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় রমজান মাসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাস মানুষের মাঝে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে।
বক্তারা আরও বলেন, রমজানের শিক্ষা ব্যক্তিজীবন ও সমাজজীবনে কাজে লাগাতে পারলে একটি সুন্দর, নৈতিক ও মানবিক সমাজ গঠন করা সম্ভব। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা উল্লেখ করেন।
ইফতার মাহফিলে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা একসঙ্গে ইফতারে অংশ নেন।
এ সময় পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শেষপর্যায়ে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। পরে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে।


















