যাত্রাবাড়ী আড়ৎ মালিক সমবায় সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৮:২৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ২২২ বার পড়া হয়েছে
রাষ্ট্র বাঁচাতে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম বলে জানিয়েছেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ঢাকা সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডের সাবেক কমিশনার এবং ঢাকা-৫ আসন বিএনপি’র মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী। রোববার বিকালে সিটি কর্পোরেশন কাঁচাবাজার মার্কেটে যাত্রাবাড়ী আড়ৎ মালিক সমবায় সমিতির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যাত্রাবাড়ী আড়ৎ মালিক সমবায় সমিতির লি.এর সভাপতি ব্যবসায়ী হাজী মো. তুহিনুর রহমান (নুরু হাজী)। ওই সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. আলী হোসেনের সঞ্চালনায় এতে ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন (যাত্রাবাড়ী পাইকারি কাঁচা বাজার মার্কেট) মো. ফেরদৌস হোসেন রনি।
এ সময় ঢাকা ৫ আসন বিএনপি’র নেতৃবৃন্দরা সহ সকল ব্যবসায়ীবৃন্দরা উপস্থিত ছিলেন।
নবী উল্লাহ নবী বলেন, যাত্রাবাড়ী আড়ৎ মালিক সমবায় সমিতির মাধ্যমে অসংখ্য ব্যবসায়ীরা রাজধানীসহ আশপাশের অঞ্চলে পাইকারি কাঁচামাল, মাছ,মাংস ও ফলমূল সরবরাহ করে থাকে। এতে করে এই পাইকারি বাজার থেকে খুচরা পর্যায়ের ক্রেতারা অনেক লাভবান হয় ব্যবসায়িকভাবে। এতে একদকে যেমন অর্থনীতির চাকা সচল থাকে অন্যদিকে
সহজেই মানুষের হালাল জীবিকা নির্বাহ হয়। আমাদের সকলের উচিত হোক তা পর্যায়ে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা যা এই আড়ৎ ব্যবসায়ী মালিক সমিতির মাধ্যমে করা সহজ।


























