ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি বাড়তে পারে তিন দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৪:০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বেড়েছে। রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং সংশ্লিষ্ট উজান এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা নদীর পানির বৃদ্ধির কারণ হতে পারে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন এসব অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, ফলে সংশ্লিষ্ট নদ-নদীর পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানানো হয়েছে।

ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে এবং আগামী তিন দিন এই নদ-নদীর পানি বাড়তে পারে। অন্যদিকে, গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল এবং আগামী তিন দিনও তা স্থিতিশীল থাকতে পারে।

চট্টগ্রাম ও ময়মনসিংহে নদীর পরিস্থিতি মিশ্র। চট্টগ্রামের মুহুরী নদীর পানি বেড়েছে, তবে মাতামুহুরী নদীর পানি স্থিতিশীল রয়েছে। ময়মনসিংহের কংস নদীর পানি বেড়েছে, কিন্তু জিঞ্জিরাম, সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি স্থিতিশীল রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি বাড়তে পারে তিন দিন

আপলোড সময় : ০৪:০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬