ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ওজোপাডিকো শ্রমিকদের ১২ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

  • আপলোড সময় : ০৬:১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ২০৮ বার পড়া হয়েছে

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর কর্মকর্তা-কর্মচারীরা চাকরির স্থায়ীকরণ, অর্গানোগ্রাম পুনর্গঠন এবং আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বন্ধসহ ১২ দফা দাবি বাস্তবায়নের জন্য ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

শনিবার (২৭ জুন) সকালে ভোলা ওজোপাডিকো কার্যালয় প্রাঙ্গণে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এ কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী, পিচরেট শ্রমিক এবং ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে ভোলা শাখা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এস এম সোহাগ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দক্ষ জনবল নিয়োগ, অর্গানোগ্রাম সংশোধন এবং শূন্য স্থায়ী পদ পূরণের বিকল্প নেই। তারা নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।

নেতারা শ্রম আইন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর কনভেনশন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) আলোকে কর্মপরিবেশ উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা অস্থায়ী ও আউটসোর্সিং ভিত্তিক নিয়োগ ব্যবস্থা বাতিল করে স্থায়ী নিয়োগ চালু এবং ১২ দফা দাবি দ্রুত কার্যকরের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন তারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভোলায় ওজোপাডিকো শ্রমিকদের ১২ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

আপলোড সময় : ০৬:১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬