ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে এক ঘণ্টার ব্যবধানে তিন দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৯:১৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৮ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুরে বুধবার (৯ সেপ্টেম্বর) এক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সড়ক দুর্ঘটনায় একজন, বিদ্যুৎস্পৃষ্টে একজন এবং পানিতে ডুবে মারা গেছে ছয় বছরের এক শিশু।

পুলিশ ও নিহতদের স্বজনদের সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১২টা থেকে সোয়া ১টার মধ্যে উপজেলার তিনটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে। দুপুর ১টা ৫ মিনিটে বরিশাল-ঢাকা মহাসড়কের শিকারপুর ব্রিজ ও ইচলাদী টোলপ্লাজার মধ্যবর্তী এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় এক অজ্ঞাত নারী (৩৫) পথচারী নিহত হন।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মহসীন হোসেন জানান, বরিশালগামী লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কুয়াকাটা থেকে বেনাপোলগামী সেভেন ডিলাক্স পরিবহনের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সময় মহাসড়ক পারাপাররত এক নারী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি।

অন্যদিকে, দুপুর ১টার দিকে বড়াকোঠা ইউনিয়নের নারকেলি গ্রামে পুকুরের পানিতে ডুবে আসওয়াদ খান নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু ঘটে। স্বজনরা জানান, আসওয়াদ বাড়ির আশপাশে খেলছিল এবং একপর্যায়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া, একই দিনে শিকারপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্রামে গাছে উঠে পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহজাহান বিশ্বাস (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, শাহজাহান গাছের ওপর দিয়ে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট এবং পানিতে ডুবে দুজনের মৃত্যুর ঘটনা সম্পর্কে তিনি অবগত নন এবং খোঁজ-খবর নিয়ে দেখবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বরিশালে এক ঘণ্টার ব্যবধানে তিন দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

আপলোড সময় : ০৯:১৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬