শিরোনাম :
জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত বিমান
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ১০:০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৫ বার পড়া হয়েছে
জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে রাতভর ইরানি হামলায় একাধিক মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন সিবিএস সংবাদমাধ্যমের সাংবাদিক জেনিফার জেকবস।
জেনিফার জেকবস সিবিএস নিউজের জাতীয় নিরাপত্তা সমন্বয়কারী প্রযোজক জিম লাপোর্টাকে উদ্ধৃত করে জানান, ‘ওয়ার্থগ’ নামে পরিচিত একটি এ-১০ থান্ডারবোল্ট বিমানে আঘাত লাগায় সেটির একটি ডানা হারিয়ে গেছে। এছাড়া প্রায় আটটি এফ-১৫ বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হলেও সেগুলোকে পুনরায় সার্ভিসে যুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, ইরানি আক্রমণ প্রতিহত করতে জর্ডানে মোতায়েন করা আমেরিকান বাহিনী ৩০টিরও বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।





















