ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৫:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

ইউরোপীয় ইউনিয়নে প্রথম আট মাসে অবৈধভাবে প্রবেশের সংখ্যা এক-তৃতীয়াংশ কমেছে। তবে ভূমধ্যসাগরের প্রধান দুটি সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা শীর্ষস্থানে রয়েছেন।

ফ্রন্টেক্সের শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, এ সময়ে প্রায় ৭৫ হাজার অনিয়মিত সীমান্ত পারাপারের ঘটনা শনাক্ত হয়েছে। অংশীদার দেশগুলোর সঙ্গে সহযোগিতা এবং প্রতিরোধমূলক পদক্ষেপের কারণে ইউরোপের দিকে যাত্রা করা নৌকার সংখ্যা কমে আসছে বলে মনে করছে ফ্রন্টেক্স।

এই আট মাসে বাংলাদেশিরা শনাক্ত হওয়া অভিবাসীদের মধ্যে সবচেয়ে বড় জাতি গোষ্ঠী। ইতালি ও স্পেনে প্রায় ৬০ শতাংশ অবৈধ প্রবেশের ঘটনা ঘটেছে, যাদের অধিকাংশই বাংলাদেশি। পূর্ব ভূমধ্যসাগরীয় পথে ২৪ হাজার ২০০ এর বেশি অভিবাসী ইউরোপে প্রবেশ করেছেন, যা গত বছরের তুলনায় ২৫ শতাংশ কম।

মধ্য ভূমধ্যসাগরীয় পথে প্রায় ১৯ হাজার ৪০০ জন অভিবাসী ইতালিতে প্রবেশ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৫ শতাংশ কম। ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে ইউরোপে প্রবেশের প্রায় দুই-তৃতীয়াংশই হয়েছে।

ফ্রন্টেক্স জানায়, সমুদ্রপথে কড়াকড়ি বাড়ানোর ফলে মানব পাচারকারী মাফিয়ারা নতুন পথ ব্যবহার করছেন। ইংলিশ চ্যানেল দিয়ে যুক্তরাজ্যে প্রবেশও গত ৮ মাসে ৪৩ শতাংশ কমেছে। চলতি বছর এ পর্যন্ত ভূমধ্যসাগরে ১ হাজার ৮০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

আপলোড সময় : ০৫:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬