ঢাকায় অনুষ্ঠিত অক্সফোর্ডএকিউএ লিডারশিপ কনফারেন্স ২০২৬
- আপলোড সময় : ০৯:২৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
ঢাকায় অনুষ্ঠিত হলো ‘অক্সফোর্ডএকিউএ লিডারশিপ কনফারেন্স ২০২৬’, যেখানে ১৮০ জনেরও বেশি স্কুললিডার এবং আন্তর্জাতিক শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল “অক্সফোর্ডএকিউএ-এর সঙ্গে আপনার স্কুলকে আরও এগিয়ে নিন”।
এই সম্মেলনে স্কুল পরিচালনা, শিক্ষার মান উন্নয়ন এবং ভবিষ্যৎমুখী শিক্ষা নিয়ে আলোচনা করেন দেশের স্কুললিডার ও আন্তর্জাতিক শিক্ষা বিশেষজ্ঞরা। অক্সফোর্ডএকিউএ হলো যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এবং AQA-এর যৌথ উদ্যোগ, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা তৈরি করে।
রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন-এ আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জুনায়েদ আহমেদ।
সম্মেলনে বক্তারা শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “বাংলাভাষী শিক্ষার্থীদের জন্য ‘বাংলা’ বিষয়টিকে আন্তর্জাতিক জিসিএসই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগকে আমি স্বাগত জানাই।”
সম্মেলনে একটি ইন্টারেক্টিভ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে স্কুল লিডাররা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং স্কুলের মান উন্নয়নের জন্য বিভিন্ন ধারণা বিনিময় করেন। অক্সফোর্ডএকিউএ-এর কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

























