ঢাকা ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ বৈঠকে অংশ নেবে না বাহরাইন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১২:০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য ইরানের প্রস্তাবিত বৈঠকে অংশ নেবে না বাহরাইন। এই বৈঠকটি ওমানের রাজধানী মাস্কাটে সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্ববাজারে তেল ও গ্যাস রপ্তানি ব্যাহত হচ্ছে। এ প্রেক্ষাপটে ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছে, যা তাদের ‘সদিচ্ছার’ প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

শনিবার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘যা কিছু প্রচার করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বাহরাইন এতে অংশ নেবে না।’ বাহরাইন নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য তোষণনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

বাহরাইন দাবি করেছে, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার আহ্বান জানিয়ে তারা কোনো ধরনের বৈষম্য, ফি বা অনুমতি ছাড়াই জাহাজ চলাচলের দাবি করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, বৈঠকের প্রস্তাবটি ইরানের সদিচ্ছারই বহিঃপ্রকাশ। তিনি বলেন, এই অঞ্চলের দেশগুলোর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা উচিত।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওমানে অনুষ্ঠেয় বৈঠকটি বিভিন্ন বিষয়ে আলোচনা করার সুযোগ তৈরি করলেও হরমুজ প্রণালি নিয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নেই।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হরমুজ বৈঠকে অংশ নেবে না বাহরাইন

আপলোড সময় : ১২:০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬