ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কদের কূটনৈতিক হস্তক্ষেপের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৩:১৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৫ বার পড়া হয়েছে

পাকিস্তানের কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়ক। তারা ইমরানের উন্নত চিকিৎসা ও মানবিক দিক নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সরকারের কাছে কূটনৈতিক হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের কাছে একটি চিঠি পাঠান সাবেক অধিনায়করা। চিঠিতে তারা পাকিস্তান সরকারের সঙ্গে ইমরানের শারীরিক ও মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার অনুরোধ করেছেন। চিঠিতে স্বাক্ষর করেছেন অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ।

সাবেক অধিনায়কেরা স্পষ্ট করেছেন যে, তারা ইমরানের বিরুদ্ধে চলমান আইনি বা রাজনৈতিক মামলায় কোনো অবস্থান নিচ্ছেন না। তবে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

গ্রেগ চ্যাপেল চিঠিতে উল্লেখ করেছেন, ইমরান খান পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছেন এবং তিনি একজন সম্মানিত ব্যক্তিত্ব। চিঠিতে ইমরানের স্বাস্থ্য ও কারাগারে তার সঙ্গে আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যা তার পরিবারের সদস্যরাও জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কেরা আশা প্রকাশ করেছেন যে, অস্ট্রেলিয়ান সরকার পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি বিষয়টি উত্থাপন করলে ইমরানের মানবিক পরিস্থিতি উন্নত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইমরান খানের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কদের কূটনৈতিক হস্তক্ষেপের আহ্বান

আপলোড সময় : ০৩:১৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬