ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লস অ্যাঞ্জেলেসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১১:০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চ্যাটসওয়ার্থ এলাকায় দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি ওই এলাকায় একটি প্রাণঘাতী বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে বিধ্বস্ত হয়। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (এলএফডি) মুখপাত্র জানিয়েছেন, একজনকে হাসপাতালে নেয়া হয়েছে, তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, দুটি পণ্যবাহী কনটেইনার ও কয়েকটি গাড়িতে আগুন জ্বলছে। দমকল বিভাগ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলএপিডি জানিয়েছে, হেলিকপ্টারটিতে কতজন ছিলেন এবং এটি কার মালিকানাধীন ছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এলএফডির ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সময় একজন ব্যক্তি সেটির বাইরে ছিলেন এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার কিছু আগে লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর আগে, একই এলাকায় একটি এসইউভি ও বাসের সংঘর্ষে দুজন নিহত ও ছয়জন আহত হন। মেয়র কারেন বাস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লস অ্যাঞ্জেলেসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

আপলোড সময় : ১১:০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬