ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানির বাড়তি শুল্ক বাতিলের দাবিতে জামায়াতের ট্রেনমার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৪:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

পাকিস্তানে পেট্রোলিয়াম লেভি বা জ্বালানির ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক বাতিলের দাবিতে জামায়াতে ইসলামী ট্রেনমার্চ শুরু করেছে। আজ রোববার করাচির ক্যান্টনমেন্ট স্টেশনে দলের আমির হাফিজ নাঈমুর রহমান সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার পর ইসলামাবাদের উদ্দেশে রওনা হন।

নাঈমুর রহমান বলেন, যদি লেভি প্রত্যাহার না করা হয়, তাহলে চলমান বিক্ষোভ সরকারবিরোধী আন্দোলনে রূপ নিতে পারে। তিনি জানান, মিছিলটি হায়দরাবাদ, লান্ডি, নওয়াবশাহ, রোহরি ও সুক্কুর হয়ে ইসলামাবাদে পৌঁছাবে। সেখানে ‘আমাদের বোনদের’ও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হবে।

তিনি বলেন, এই আন্দোলনের উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত মানুষের ওপর চাপ কমানো। নাঈমুর রহমান অভিযোগ করেন, সরকার সাধারণ মানুষকে লুট করতে চায় এবং পেট্রোলের দাম দ্রুত কমানোর জন্য লেভি বাতিলের দাবি জানান।

জামায়াতে ইসলামী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, করাচি থেকে শুরু হওয়া ট্রেন মার্চ রোববার রাতে রোহরি ও সুক্কুরে পৌঁছাবে এবং সেখানে রাত ৮টায় একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর বিক্ষোভকারীরা সোমবার মুলতানের উদ্দেশে রওনা হবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জ্বালানির বাড়তি শুল্ক বাতিলের দাবিতে জামায়াতের ট্রেনমার্চ শুরু

আপলোড সময় : ০৪:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬