ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ

  • আপলোড সময় : ০৩:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

জামালপুরের মাদারগঞ্জে অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ গ্রাহকরা রোববার (২৯ জুন) দিবাগত রাতে স্থানীয় বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করেন। কয়েক ঘণ্টা ধরে চলা এই বিক্ষোভে পুলিশ ও পল্লী বিদ্যুতের ডিজিএম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে কয়েকশ বিক্ষুব্ধ গ্রাহক বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করেন। তারা কেন্দ্রে ভাঙচুরের চেষ্টা করলে মাদারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ অফিসের ডিজিএম ফারজানা ইয়াসমিনও সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, পুরো উপজেলায় ব্যাপক লোডশেডিং ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট চলছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করেছে। আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনাও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

ফারজানা ইয়াসমিন জানান, মাদারগঞ্জে বিদ্যুতের চাহিদা ১৭ থেকে ১৮ মেগাওয়াট, কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ৭ মেগাওয়াট। এ কারণে লোডশেডিংয়ের ঘটনা ঘটছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে লোডশেডিং কমানোর চেষ্টা করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জামালপুরে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ

আপলোড সময় : ০৩:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬