ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৩:১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৫ বার পড়া হয়েছে

নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জমি দখল ও মাপজোককে কেন্দ্র করে পাছলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়ান্দহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঈদগাহ মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে প্রায় ৩০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি দখল নিয়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়, যেখানে লাঠি ও হাসুয়া ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজনের মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

আহতদের নাটোর জেনারেল হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

১

নাটোরে ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩০

আপলোড সময় : ০৩:১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬