শিরোনাম :
বজ্রপাতে তাল গাছে আগুন, আতঙ্ক ছড়াল বরগুনায়
- আপলোড সময় : ০৬:৫০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
বরগুনার পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বজ্রপাতে একটি ৫০ ফুট উঁচু তাল গাছে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ জুন) বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের বিকট শব্দের পর মুহূর্তেই তাল গাছের আগায় আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে আগুন ধীরে ধীরে নিভে যায়। গাছটি উচ্চ হওয়ায় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করতে পারেননি।
স্থানীয় সংবাদকর্মী সুমন মোল্লা বলেন, "ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ। বজ্রপাতের বিকট শব্দ ও আগুনের শিখা দেখে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। আমরা সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ঘটনাটি দেখেছি।" বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

























