ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি, হত্যার বিচার চাওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৩:০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা একটি হাতে লেখা চিঠি পাওয়া গেছে। চিঠিতে ধর্ষণ, হত্যা, শিশু নির্যাতন ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় দানবাক্স থেকে টাকা বের করে গণনা শুরু হয়। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে দানবাক্স থেকে পাওয়া অর্থ গণনা করা হচ্ছিল। এ সময় নগদ অর্থের পাশাপাশি একটি হাতে লেখা চিঠি পাওয়া যায়, যা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা।

চিঠির লেখক উদ্বেগ প্রকাশ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। তিনি উল্লেখ করেন, ‘আমরা সবাই চাই আমাদের বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাক। তবে ধর্ষণ, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের ঘটনায় দৃশ্যমান বিচার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিচারব্যবস্থার প্রতি আস্থা কমে যাচ্ছে।’

চিঠিতে বিশেষভাবে শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। রামিসা, আছিয়া ও হাদীর ঘটনার বিচার দ্রুত কার্যকর করার আহ্বান জানানো হয়েছে। লেখক মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এবং দাবি করেছেন, ‘গ্রামের প্রায় ৯০ শতাংশ মানুষ মাদকাসক্ত।’

চিঠির শেষাংশে ‘বাংলাদেশকে ভালোবাসি’ লিখে মোহাম্মদ জুবায়ের আহমদ স্বাক্ষর করেছেন। মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা তদারকির জন্য গঠিত কমিটির সদস্যরা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শাহজালাল মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি, হত্যার বিচার চাওয়া হয়েছে

আপলোড সময় : ০৩:০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬