ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় পরকীয়া প্রেমের অপবাদে যুবককে কুপিয়ে জখম, থানায় মামলা

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৯:২৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / ২০৫ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় পরকীয়া প্রেমের মিথ্যা অপবাদ দিয়ে সেলিম (২৫) নামের এক যুবককে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই মো. আল আমিন বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ৩ জনের নাম উল্লেখ করে ডেমরা থানায় মামলা করেন। গত বৃহস্পতিবার বিকালে ডগাইর বোর্ডমিল এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন – ডেমরার ডগাইর বোর্ডমিল এলাকার ফজলু হকের ছেলে ইকবাল (২৬), একই এলাকার ফরিদ খার ছেলে জালাল (২৮) ও একই এলাকার কাদের মিয়ার বাড়ির ভাড়াটিয়া মোছলেম উদ্দিন খানের ছেলে মো. নাসির উদ্দিন খাঁ (৫৫)। দাদির দাবি হত্যার উদ্দেশ্যে তার ছোট ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে।

বাদী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, গত বুধবার (২৯ জুলাই) আসামি ৩ জন সেলিমকে তাদের সাথে দেখা করার জন্য একাধিকবার ফোন করে। পরে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে সেলিম ডগাইর বোর্ডমিল এলাকায় একটি বাড়িতে পৌঁছালে আসামিরা তাকে চারদিক থেকে ঘেরাও করে ফেলে। এ সময় ইকবাল তার স্ত্রীর সঙ্গে সেলিমের পরকীয়া সম্পর্ক রয়েছে—এমন অপবাদ তুলে গালিগালাজ ও এলোপাতাড়ি মারধর করতে শুরু করে। এ ঘটনায় সেলিম বাধা দিলে ইকবাল তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো চাপাতি দিয়ে কোপ দেয়। এ সময় সেলিমের দুই হাতের তালু, ডান হাতের কনুই ও ঘাড়ের পেছনের অংশে রক্তাক্ত জখম হয়। পরে সেলিম মাটিতে লুটিয়ে পড়লে তার পিঠে ও মাথায় একাধিক কোপ দিয়ে রক্তাক্ত জখম করা হয়। এ সময় অভিযুক্তরা সেলিমের পকেটে থাকা নগদ ২,২৫০ টাকা ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
তার পরবর্তীতে স্থানীয় লোকজন ও সেলিমের পরিবারের সদস্যরা তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেলিম চিকিৎসাধীন রয়েছেন। ওসি আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডেমরায় পরকীয়া প্রেমের অপবাদে যুবককে কুপিয়ে জখম, থানায় মামলা

আপলোড সময় : ০৯:২৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬