ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হবে; অস্ত্রের ঘাটতি স্বীকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০১:০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ২০৬ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তার সামরিক বাহিনীর কাছে কিছু নির্দিষ্ট অস্ত্রের ঘাটতি রয়েছে।

ট্রাম্প ইরানকে লক্ষ্য করে বলেন, ‘আমি মনে করি এটি খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে। আমার মনে হয় না তারা আর বেশিদিন চালিয়ে যেতে পারবে।’

যুদ্ধাস্ত্রের মজুত নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু শক্তিশালী মারণাস্ত্রের সরবরাহ প্রায় সীমাহীন হলেও কিছু নির্দিষ্ট অস্ত্রের ক্ষেত্রে মজুত সংকুচিত হয়ে এসেছে।

ট্রাম্প আরও বলেন, ‘আমাদের কাছে অত্যন্ত শক্তিশালী কিছু নির্দিষ্ট ঘরানার সামরিক সরঞ্জাম রয়েছে, যার যোগান বলতে গেলে প্রায় সীমাহীন। তবে অন্য কিছু পণ্যের ক্ষেত্রে সরবরাহ একটু বেশিই টানটান।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হবে; অস্ত্রের ঘাটতি স্বীকার

আপলোড সময় : ০১:০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬