ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৩:১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ২২৯ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নির্বাচন ভবনে জমা দেওয়া হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান মনোনয়নপত্রটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া ও এ বি এম আশরাফ উদ্দিন নিজানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে ড. আব্দুল মঈন খান এবং সমর্থক হিসেবে গয়েশ্বর চন্দ্র রায় উল্লেখ করা হয়েছে। মনোনয়নপত্র গ্রহণের সময় সিইসির সঙ্গে ইসি সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই তথ্য সাংবাদিকদের জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১১ জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

আপলোড সময় : ০৩:১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬