ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হয়ে যাবে: বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৯:১৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ২০৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, এত ঋণ করে যাওয়া হয়েছে যে সঠিক পরিকল্পনা না হলে একসময় সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হয়ে যাবে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সরকার এমন একটি বাজেট দিয়েছে, যাতে মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না পড়ে। তবে এই বাজেট বাস্তবায়নে সাধারণ মানুষ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।

মন্ত্রী সভার আগে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহারের জন্য ড্রামট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ করেন। তিনি নিজে ট্রাকে উঠেন এবং বলেন, অনেকে চায়ের দোকানে এটা নিয়ে সমালোচনা করবে, সেটা তিনি জানেন। তবে তিনি জানান, এটি দেখানোর জন্য নয়, বরং অতীতের স্মৃতি মনে করে ট্রাকে উঠেছেন।

মন্ত্রী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হয়ে যাবে: বিদ্যুৎমন্ত্রী

আপলোড সময় : ০৯:১৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬