ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উল্টো পথে আসা অটোরিকশাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০২:০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে উল্টো পথে আসা একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ফৌজদারহাট জলিল গেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. ইয়াসিন হোসেন (২২)।

বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোহাম্মদ মিল্টন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী মো. আবু সাঈদ জানান, ইয়াসিন দ্রুতগতিতে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই উল্টো পথে আসছিল একটি অটোরিকশা। অটোরিকশাটিকে বাঁচাতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি মহাসড়কের ওপর পড়ে যান। এরপর চট্টগ্রামমুখী আরেকটি পিকআপ তার মাথার ওপর দিয়ে চলে যায়, ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বারআউলিয়া হাইওয়ে থানার এসআই মো. মিন্টন মন্ডল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। অজ্ঞাত পিকআপটি দ্রুত চলে যাওয়ায় হেফাজতে নেওয়া সম্ভব হয়নি। লাশটি উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উল্টো পথে আসা অটোরিকশাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপলোড সময় : ০২:০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬