শান্তিপূর্ণ পরিবেশে শুরু এসএসসি-দাখিল : ১ম দিনেই অনুপস্থিত ৭২
- আপলোড সময় : ০৯:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ৮১৩ বার পড়া হয়েছে
সারাদেশের ন্যায় নোয়াখালীর সেনবাগ উপজেলা-তেও শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রথম দিনে সেনবাগ উপজেলার বিভিন্ন কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৭৩২ জন। এর মধ্যে ২৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, আর ৭২ জন অনুপস্থিত ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষার শুরু থেকেই কেন্দ্রগুলোতে ছিল কঠোর নজরদারি। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছে।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। কেন্দ্রগুলোতে নকল প্রতিরোধে ছিল বিশেষ ব্যবস্থা, যা পরীক্ষার পরিবেশকে আরও নিয়ন্ত্রিত ও স্বচ্ছ করেছে।
এদিকে, পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা গেছে উৎসাহ ও উদ্বেগের মিশ্র প্রতিক্রিয়া। তবে সবার প্রত্যাশা—নিরাপদ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সফলভাবে শেষ হবে এবারের পরীক্ষা।


























