মার্কিন দূতাবাসের সতর্কতা: বি১/বি২ ভিজিটর ভিসায় নিষিদ্ধ কার্যক্রম
- আপলোড সময় : ০২:০৬:২০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
ঢাকাস্থ মার্কিন দূতাবাস বাংলাদেশিদের জন্য বি১/বি২ ভিজিটর ভিসার ব্যবহার সংক্রান্ত সতর্কতা জারি করেছে। এই ভিসা অস্থায়ী ভ্রমণের জন্য ব্যবহৃত হয়, যা সাধারণত ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বি১/বি২ ভিজিটর ভিসায় নিষিদ্ধ কার্যক্রমের তালিকা প্রকাশ করা হয়।
পোস্টে উল্লেখ করা হয়েছে যে, বি১/বি২ ভিজিটর ভিসায় অনুমোদিত নয় এমন কার্যক্রমের মধ্যে রয়েছে: বার্থ ট্যুরিজম, যুক্তরাষ্ট্রের কোনও নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া কাজ, ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা।
বি১/বি২ ভিজিটর ভিসা যুক্তরাষ্ট্রে সীমিত সময়ের জন্য ভ্রমণের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। সাধারণত ব্যবসায়িক কাজে ভ্রমণের জন্য বি১ ভিসা এবং পর্যটন বা চিকিৎসার জন্য বি২ ভিসা প্রদান করা হয়।
এর আগে, গত ২২ আগস্ট মার্কিন দূতাবাস বাংলাদেশি শিক্ষার্থীদেরও সতর্ক করেছিল।

























