ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পাল্টা হামলায় ৮ মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু

  • আপলোড সময় : ১০:৩৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২১৮ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের অন্তত আটটি মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। শনিবার (২৭ জুন) দিবাগত রাতে সিরিক শহর এবং কেশম দ্বীপ থেকে এই হামলা পরিচালনা করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসি জানায়, তাদের নৌ ও মহাকাশ বাহিনী স্থানীয় সময় শনিবার রাত ২টা থেকে ৩টার মধ্যে অভিযান চালায়। কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরের মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ আটটি ‘গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাকে’ লক্ষ্যবস্তু করা হয়।

আইআরজিসি দাবি করেছে, অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে এবং হামলা সফল হয়েছে। এ হামলার পটভূমিতে উল্লেখ করা হয়, একই দিনে মার্কিন বাহিনী ইরানের পাঁচটি উপকূলীয় চৌকিতে হামলা চালায়।

আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের স্বভাবই হলো প্রতিশ্রুতি ভঙ্গ করা।’ তারা দাবি করে, মার্কিন হামলাকে হরমুজ প্রণালিতে তাদের নৌবাহিনীর বিরুদ্ধে নেয়া পদক্ষেপের জবাব হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সামুদ্রিক নৌযানের তদারকির দায়িত্ব ইরানের ওপর রয়েছে। আইআরজিসি সতর্ক করে বলেছে, নিয়ম লঙ্ঘনকারী যেকোনও নৌযানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইরানের পাল্টা হামলায় ৮ মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু

আপলোড সময় : ১০:৩৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬