বুদাপেস্টে হাসপাতালকর্মীর লাশের মাংশ চুরির shocking ঘটনা
- আপলোড সময় : ১০:৪৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২১৫ বার পড়া হয়েছে
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে নরমাংস ভক্ষণের অভিযোগে ৩০ বছর বয়সী এক হাসপাতালকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযুক্ত ব্যক্তি কর্মস্থল ও কবরস্থান থেকে মানুষের দেহাংশ চুরি করে নিজের ফ্ল্যাটে এনে রান্না করে খেতেন বলে অভিযোগ উঠেছে।
ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এনবিআই) জানিয়েছে, পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে মানুষের হাড়, মাথার খুলি, স্যুটকেসে সংরক্ষিত দেহাংশ এবং একটি বয়ামে রাখা মানব হৃৎপিণ্ড উদ্ধার করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি অপরাধের কথা স্বীকার করেছেন।
তদন্তকারীদের প্রাথমিক ধারণা, হাসপাতালের রোগী পরিবহন বিভাগে কর্মরত ওই যুবক তার কর্মস্থল এবং প্রতিবেশী দেশ স্লোভাকিয়ার বিভিন্ন কবরস্থান থেকে মৃত মানুষের দেহাংশ চুরি করতেন। বর্তমানে উদ্ধার হওয়া দেহাবশেষগুলোর উৎস শনাক্ত এবং মৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে এনবিআই।
হাসপাতালের অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলে কর্মকর্তারা জানতে পেরেছেন, অভিযুক্তের শারীরবিদ্যা ও প্যাথলজির প্রতি দীর্ঘদিনের আগ্রহ ছিল। তিনি পশুর দেহচ্ছেদ করে তা পর্যবেক্ষণ করতেও আগ্রহী ছিলেন বলে জানিয়েছেন সহকর্মীরা।

























