ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে কলেজছাত্র সাজিদ হত্যা মামলার পলাতক আসামি ইশতিয়াক গ্রেপ্তার

  • আপলোড সময় : ১২:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২২০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকার বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার পলাতক আসামি ইশতিয়াক (২২)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শনিবার (২৭ জুন) র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গত শুক্রবার রাতে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন শিলক মিনাগাজির টিলা এলাকায় একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। ইশতিয়াক চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ডিসি রোড এলাকার ইদ্রিসের ছেলে।

মামলার এজাহার অনুযায়ী, গত ১২ এপ্রিল কলেজছাত্র সাজিদকে তার এক বন্ধু মুঠোফোনে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সাজিদ নিরাপত্তার জন্য একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নিলেও হামলাকারীরা তাকে মারধর করে এবং আটতলা থেকে লিফটের ফাঁকা গর্তে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের পর সাজিদের বাবা চকবাজার থানায় সাতজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ইশতিয়াক ঘটনার পর থেকে আত্মগোপনে ছিল। গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে কলেজছাত্র সাজিদ হত্যা মামলার পলাতক আসামি ইশতিয়াক গ্রেপ্তার

আপলোড সময় : ১২:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬