ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে উদ্ধার হলো ৮ ফুট লম্বা বার্মিজ অজগর

  • আপলোড সময় : ০৪:২০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাছ ধরার জালে আটকা পড়া প্রায় ৮ ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকার একটি নালায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন জানান, জমির পানি নিষ্কাশনের নালায় মাছ ধরার জন্য তিনি একটি জাল পেতেছিলেন। জাল তুলতে গিয়ে তিনি দেখতে পান, একটি বড় অজগর সাপ তাতে আটকা পড়েছে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ভিড় জমে।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স’-এর সংগঠক হৃদয় বড়ুয়া স্থানীয়দের সহযোগিতায় সাপটি নিরাপদে উদ্ধার করেন। পরে অজগরটি মেরুং রেঞ্জের বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

মেরুং রেঞ্জের উপবন সংরক্ষক কর্মকর্তা মো. জাফরুল্লাহ জানান, উদ্ধার হওয়া বার্মিজ অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন ৭ কেজি ৮০০ গ্রাম। প্রয়োজনীয় স্বাস্থ্য পর্যবেক্ষণ শেষে এটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে। বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা জানান, বার্মিজ অজগর বিষধর নয় এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা সংশ্লিষ্ট উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খাগড়াছড়িতে উদ্ধার হলো ৮ ফুট লম্বা বার্মিজ অজগর

আপলোড সময় : ০৪:২০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬