শিরোনাম :
বিএনপির নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি, সাক্ষাৎ না করার অনুরোধ চিকিৎসকদের
- আপলোড সময় : ০৩:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২১৩ বার পড়া হয়েছে
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ করা হয়েছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বুধবার (১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নজরুল ইসলাম খান ২৫ জুন সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন এবং ৩০ জুন তাকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এসময় তিনি শায়রুল কবির খানের সঙ্গে ছিলেন এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে নজরুল ইসলাম খানের স্বাস্থ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।
চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নজরুল ইসলাম খানের কাছে সাক্ষাৎপ্রার্থীদের না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

























